Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Pakistan:পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, ১৭৫ জনের প্রাণহানি

Another terrible flood in Pakistan, 175 people lost their lives
Another terrible flood in Pakistan, 175 people lost their lives

 

ইসলামাবাদ  : গত জুন মাস থেকে জলের নিচে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা । বন্যায় এখনও পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে। দেশটির পূর্ব পাঞ্জাবের এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনও পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর জলস্তর এতটা বাড়েনি।পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষে বলা হয়েছে, আগামী দিনে বন্যার জল আরও বাড়তে পারে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে।২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল। 

You might also like!