International

3 years ago

Amazon : আমাজনে বড় সংখ্যক কর্মী ছাঁটাই, উদ্বেগে কর্মীরা

Amazon to layoff over 18,000
Amazon to layoff over 18,000

 

ওয়াশিংটন, ৫ জানুয়ারি : বড় সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে আমাজন। আগেই অবশ্য আমাজনের কর্মী ছাঁটাইয়ের কথা সংস্থার পক্ষ থেকে জানিয়েছিল। কিন্তু এবার জানা যাচ্ছে যত সংখ্যক কর্মী ছাঁটাই করার কথা হয়েছিল, তার থেকে আরও বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে। বলা হচ্ছে, বিশ্ববাজারে মন্দার কারণেই এই ছাঁটাই। আমাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ডি জ্যাসি সংস্থার কর্মীদের কাছে এই পদক্ষেপের ঘোষণা করেছেন। জানা যাচ্ছে, আমাজন এবার ১৮০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। গত বছর থেকে এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। কার্যত আমাজনের কর্পোরেট পদ থেকেও এই ছাঁটাই পর্ব চলছে। তবে বেশিরভাগটাই আমাজনের খুচরা বিভাগ এবং নিয়োগ সংক্রান্ত বিভাগ থেকে হচ্ছে।

গত বছরের শেষের দিক থেকে অবশ্য বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা আমাজন তীব্র মন্দা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে। কারণ গত বছরের শেষের দিকে ই-কমার্স বৃদ্ধি পেয়েছে। আর তার পেছনে রয়েছে ক্রেতারা আবারও প্রাক মহামারী অভ্যাসে ফিরে গিয়েছে। বর্তমানে আমাজন পরীক্ষামূলক এবং অলাভজনক ব্যবসা গুলিকে কমিয়ে দিচ্ছে। আমাজন একটা সময় শুরু করেছিল অনলাইন বইয়ের দোকান, কিন্তু সেই ব্যবসারও কিছু অংশ তাঁরা বন্ধ করছে। তবে তাঁরা ক্লাউড কম্পিউটিং এবং বিজ্ঞাপন ব্যবসার পাশাপাশি ভিডিও স্ট্রিমিংয়ে কিন্তু বিনিয়োগ অব্যাহত রাখছে। তবে এত বড় ছাঁটাই এর ঘোষণায় কার্যত চরম উদ্বেগে কর্মীরা।

You might also like!