Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 years ago

Al Qaeda leader Ayman al-Zawahiri has been killed : আল কায়েদার শীর্ষ নেতা জওয়াহিরি খতম, বাইডেন বললেন অবশেষে ন্যায়বিচার হয়েছে

Al Qaeda leader Ayman al-Zawahiri has been killed
Al Qaeda leader Ayman al-Zawahiri has been killed

 

ওয়াশিংটন, ২ আগস্ট : আফগানিস্তানের কাবুলে আমেরিকার সিআইএ ড্রোন হামলায় নিকেশ হয়েছে ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে বাইডেন জানিয়েছেন, ‘‘অবশেষে ন্যায়বিচার দেওয়া গেল।’’

বাইডেন টুইট করে জানিয়েছেন, কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের। তিনি আরও লেখেন, ‘কত দেরি হল, সেটা কোনও বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।’’ টুইট বার্তায় বাইডেন আরও লিখেছেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।’

ওসামা বিন লাদেনের হত্যার পর জওয়াহিরির মৃত্যু আল কায়েদার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় জন্ম আল-জওয়াহিরির। পেশায় শল্য চিকিৎসক ছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলায় লাদেনের সঙ্গে অন্যতম চক্রী ছিলেন তিনি। তাঁর মাথার দাম ধরা হয়েছিল ২.৫ কোটি ডলার। কাবুলে একটি ‘নিরাপদ বাড়ি’-র ব্যালকনিতে খতম করা হয়েছে জওয়াহিরিকে। তবে এই হামলায় অন্য কেউ হতাহত হননি বলে দাবি করা হয়েছে।


You might also like!