International

3 years ago

Afganistan :আফগানিস্তানে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ১৭ ,আহত অন্তত ৭ জন

Accident2
Accident2

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানে ঘটে গিয়েছে ভয়ংকর পথ দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারালেন অন্তত ১৭ জন সোনার খনির শ্রমিক। সংবাদ সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের তাখর প্রদেশের চাহ আব জেলার খনি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে যায়। আর তার জেরে ১৭ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। প্রত্যেকের অবস্থাই আশংকাজনক বলে জানা গিয়েছে। প্রসঙ্গত সমীক্ষায় উঠে এসেছে, আফগানিস্তানে প্রতি বছরই ১০০ ওপর মানুষ মারা যায় শুধুমাত্র পথ দুর্ঘটনায়। এর জন্য খারাপ রাস্তা, গাড়ি চালকের দায়িত্বজ্ঞানহীনতা এবং খারাপ যানবাহন চলাচলকে দায়ী বলে মনে করা হয়।

You might also like!