Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Kuwait:কুয়েতের এক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড. মৃত্যু চার ভারতীয় সহ অন্তত ৩৫ জনের

A devastating fire in a multi-storey building in Kuwait
A devastating fire in a multi-storey building in Kuwait

 

কুয়েত সিটি, ১২ জুন : কুয়েতের এক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল চার ভারতীয় সহ অন্তত ৩৫ জনের। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে ঘটনাটি ঘটে।

এদিন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়৷ ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অগ্নিদদ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

যে ভারতীয়দের মৃত্যু হয়েছে তাঁরা কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর । এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘কুয়েতের ঘটনায় গভীরভাবে মর্মাহত। মনে করা হচ্ছে, ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৫০ জনের বেশি ভর্তি রয়েছেন হাসপাতালে৷ আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়েছেন৷’


You might also like!