International

3 years ago

International News: স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, চাঞ্চল্য আমেরিকার ভার্জিনিয়ায়

Verginia
Verginia

 

ভার্জিনিয়া, ৭ জানুয়ারি : আমেরিকার ভার্জিনিয়ার একটি এলিমেন্টারি স্কুলে শিউরে ওঠার মত ঘটনা ঘটেছে! ৬ বছরের বালকের হাতে গুলিবিদ্ধ হলেন তারই শিক্ষিকা। জানা গিয়েছে, শুক্রবার ফার্স্ট গ্রেডের ক্লাস নিচ্ছিলেন রিচনিক এলিমেন্টারি স্কুলের ওই শিক্ষিকা। ক্লাসের মধ্যেই ফার্স্ট গ্রেডেরই এক পড়ুয়ার সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। আচমকাই ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে সোজা ওই শিক্ষিকাকে গুলি করে ৬ বছর বয়সী সেই বালক। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শিক্ষিকা। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় ভার্জিনিয়া স্টেটের পুলিশ।


গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। ৩০ বছর বয়সী ওই শিক্ষিকা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গুলি চালানো বালকটিকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে একটি ৬ বছরের বালকের কাছে ওই অস্ত্র এল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যাগে করে ক্লাসরুমের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ওই পড়ুয়া। যে কোনও সময় আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই ঘটনা আমেরিকায় ফের একবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে।

You might also like!