Breaking News

 

International

3 years ago

Hamburg: জার্মানির হামবুর্গের গির্জায় বন্দুকবাজের গুলিতে মৃত ৬, জখম আরও বেশ কয়েকজন

6 people killed in a shooting attack in Hamburg
6 people killed in a shooting attack in Hamburg

 

বার্লিন, ১০ মার্চ : উত্তর জার্মানির হামবুর্গের একটি গির্জায় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ৬ জন। স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গির্জার মধ্যে হামলায় বেশ কয়েক জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও কয়েক জন। কী কারণে হামলা, তা স্পষ্ট নয়। হামবুর্গ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে এক হামলাকারী রয়েছে বলে দাবি করা হয়েছে। হামবুর্গে কিংডম হল অব জেহবাস উইটনেসে হামলার ঘটনা ঘটেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারপাশ। হামলার পরই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।

You might also like!