International

3 years ago

Kenya-Uganda Border : কেনিয়া-উগান্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত আরও ৫০ জন

Kenya-Uganda border
Kenya-Uganda border

 

নাইরোবি, ৯ জানুয়ারি  : কেনিয়া-উগান্ডা সীমান্তে পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে নাইরোবি যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা বলেন, শনিবার গভীর রাতে বাসটি উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে নাইরোবি যাওয়ার চ্ছিল। দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক। এছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার গভীর রাতে উগান্ডা সীমান্তের ওপারে কেনিয়ার লওয়াখাখা শহরে দুর্ঘটনার মুখে পড়ে। চালক দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গাড়িটি রাস্তা থেকে উল্টে যায়। বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব আফ্রিকার এই দেশটিতে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর তাই উগান্ডা সরকার সড়ক নিরাপত্তা উন্নত করার চেষ্টায় নতুন ব্যবস্থা জারি করার পরিকল্পনা করছে। এর আগে গত ৬ জানুয়ারি উত্তর উগান্ডার গুলু শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ১৬ জন নিহত হন।

উগান্ডার পুলিশ বলছে, গত ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে নববর্ষের সময়কালের মধ্যে মাত্র তিন দিনে ১০৪টি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। সর্বশেষ দুর্ঘটনার শিকার ছাড়াও ৩৫ জন মারা গেছে এবং ১১৪ জন আহত হয়েছেন।


You might also like!