Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Hajj 2024: সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত্যু ১৯ হজযাত্রী!

Hajj 2024 (File Picture)
Hajj 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯ হজযাত্রীর মৃত্যু হল সৌদি আরবে হজ করতে গিয়ে। 'হিট স্ট্রোকে' আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। মাত্রাতিরিক্ত গরম যার কারণ। মৃতদের মধ্যে ১৪ জন জর্ডানের বাসিন্দা। মৃত্যু হয়েছে ইরানের পাঁচজনের। এই তথ্য জানা গিয়েছে রবিবার জর্ডান ও ইরানের তরফে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হজ পালন করতে গিয়ে এখনও পর্যন্ত সেদেশের ১৪ নাগরিক প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ১৭জন। ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কুলিভান্দ জানিয়েছেন, এই বছর হজের সময় মক্কা ও মদিনায় এখনও পর্যন্ত মৃত্য়ু হয়েছে পাঁচজন ইরানি নাগরিকের। জর্ডান ও ইরান কোনও দেশই হজযাত্রীদের মৃত্যুর কারণ উল্লেখ করেনি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আব্দুলআলি জানিয়েছেন, রবিবার ২ হাজার ৭৬০ জনেরও বেশি হজযাত্রী সানস্ট্রোক এবং তাপপ্রবাহে আক্রান্ত হয়েছেন। ঠাঠাপোড়া গরমের জ্বালা থেকে রেহাই পেতে সকাল ১১টার থেকে বিকেল ৩টের মদ্য়ে বাইরে না বেরোতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ঘনঘন জল পানেরও পরামর্শ দিয়েছেন তিনি।

You might also like!