Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Two trains collide in Italy:উত্তর ইতালিতে দু'টি ট্রেনের সংঘর্ষে আহত ১৭ জন, গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা

Two trains collide in Italy
Two trains collide in Italy

 

রোম, ১১ ডিসেম্বর : উত্তর ইতালিতে দু'টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার রাতে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, সেই সময় ট্রেন দু'টির গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দু'টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন, কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। একটি হাইস্পিড ট্রেনের সঙ্গে রিজিওনাল ট্রেনের সংঘর্ষ হয়।

জাতীয় ট্রেন অপারেটর মুখপাত্র ট্রেনিটালিয়া বলেছেন, বোলোগনা এবং রিমিনির মধ্যবর্তী রেললাইনে দুর্ঘটনাটি ঘটেছে, বিশেষত ফেনজা শহর এবং ফোরলির কমিউনের মধ্যে। অত্যন্ত গতিতে থাকাকালীন সংঘর্ষ হয়, ১৭ জন আহত হয়েছেন, কারও আঘাত গুরুতর নয়। কী কারণে মুখোমুখি চলে এল দু'টি ট্রেন তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


You might also like!