West Bengal

3 years ago

Vishwa Bharati : ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য

Bidyut Chakraborty
Bidyut Chakraborty

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি  : এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে এক লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও নির্দেশ বহাল।

২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা।তাঁদের দাবি, বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মেনেই সেই ছুটি অনুমোদন করা হয়। এর এক বছর পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক অধ্যাপক সিনহাকে ওই চিঠির জন্য কৈফিয়ৎ চান৷ কেন তিনি ওই সহকারী অধ্যাপকের ছুটি মঞ্জুর করেছিলেন, সেই প্রশ্ন তুলে চিঠি পাঠান৷

এর পরে উপাচার্যের পাঠানো চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অধ্যাপক সিনহা। তাঁর আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান, উপাচার্যের এই চিঠি যুক্তিসঙ্গত নয়। ছুটি মঞ্জুর করে দেবতোষবাবু কোনও অন্যায় করেননি। সওয়াল জবাব শোনার পরে বিচারপতি কৌশিক চন্দ বলেন, উপাচার্যের পাঠানো ওই চিঠি বাতিল করতে হবে। সেই সঙ্গে তাঁর নির্দেশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই টাকা দেওয়া না হলে, জরিমানা পূরণ করতে হবে উপাচার্যকে।


You might also like!