West Bengal

2 years ago

CV ananda bose :আসানসোলে রাজ্যপালকে কালো পতাকা দেখালেন তৃণমূলের ছাত্র-যুবরা

CV ananda bose
CV ananda bose

 

আসানসোল, ২৭ মার্চ  : আসানসোলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।

এদিন আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। অভিযোগ, আসানসোলের কাল্লা মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক স্লোগান’ ও ‘কালো পতাকা’ দেখান তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।


You might also like!