দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যাটারি প্রযুক্তির দৌড়ে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে Honor। এর আগে সংস্থাটি ১০,০০০mAh ব্যাটারি সমৃদ্ধ Honor Power 2 এবং Honor Win স্মার্টফোন বাজারে এনেছিল। এবার শোনা যাচ্ছে, আরও বড় চমক নিয়ে আসতে চলেছে কোম্পানি।সাম্প্রতিক লিক রিপোর্ট অনুযায়ী, Honor-এর আসন্ন স্মার্টফোনে থাকতে পারে ১১,০০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি স্মার্টফোন বাজারে ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে এক নতুন রেকর্ড গড়তে পারে। দীর্ঘস্থায়ী ব্যাকআপ এবং ভারী ব্যবহারেও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
টিপস্টার Digital Chat Station অনুযায়ী কোম্পানি একটি নতুন ব্যাটারি ট্রায়াল প্রোডাকশন শুরু করেছে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 10,690mAh এবং টিপিক্যাল ক্যাপাসিটি 11,000mAh হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত এই ব্যাটারির সঙ্গে আপকামিং ফোনের নাম জানানো হয়নি, তবে এই ডিভাইসে কোম্পানির বর্তমান ব্যাটারির রেকর্ড ভেঙে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।বর্তমানে Honor Power 2 ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন। এতে 10,080mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে চার্জ করার জন্য ফোনটিতে 80W ওয়ার্ড চার্জিং এবং 27W রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার সাপোর্ট করবে। এর আগে কোম্পানির Honor Power ফোনটি 8,000mAh ব্যাটারি এবং 66W চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছিল।এখনও পর্যন্ত 11,000mAh ব্যাটারি সহ আপকামিং Honor ফোনটির ফিচার সম্পর্কে জানা যায়নি, তবে Honor Power 2 ফোনটি দেখে এটির সম্ভাব্য ফিচার সম্পর্কে ধারণা করা যায়। জানিয়ে রাখি Power 2 ফোনটিতে 10,080mAh বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস মাত্র 7.98mm স্লিম বডি দেওয়া হয়েছিল। এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয়।Honor Power 2 ফোনটিতে 6.79-ইঞ্চির OLED LTPS ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন (2600 x 1200 পিক্সেল) সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া স্ক্রিন 8,000 নিটস পিক ব্রাইটনেস এবং 3,840Hz PWM ডিমিং এর মতো ফিচার সাপোর্ট করে, এর ফলে অসাধারণ ভিজুয়ালএক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং চোখও সুরক্ষিত থাকে।প্রসেসিঙের জন্য Honor Power 2 ফোনটিতে Dimensity 8500 Elite প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ রয়েছে। ফোনটির ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ), 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 সহ কাজ করে।Honor সত্যিই 11,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করলে এটি ইন্ডাস্ট্রিতে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে পারে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন তাদের জন্য এই ফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। আপাতত এই আপকামিং ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে ট্রায়াল প্রোডাকশন শুরু হওয়ায় মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লঞ্চ করা হবে।