West Bengal

3 years ago

TMC-BJP grumbles Kiranaha : কীর্ণাহারে তৃণমূল–বিজেপির বচসা, জখম উভয় পক্ষের ২ জন

TMC-BJP grumbles Kiranaha
TMC-BJP grumbles Kiranaha

 

কীর্ণাহার, ১৩ নভেম্বরঃ  বীরভূমের কীর্ণাহারে তৃণমূল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । কাঠগড়ায় বিজেপি নেতা । পাল্টা মারে গুরুতরভাবে জখম বিজেপি নেতার কাকা । তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীর্ণাহার থানার অন্তর্গত গোমাই গ্রামে স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত বিপদতারণ ঘোষের সঙ্গে ওই গ্রামে তৃণমূল নেতা বিধান ঘোষের রেষারেষি দীর্ঘদিনের। এরপরেই গতকাল রাতে বিধান ঘোষ ও সুনয়ন ঘোষ ও বিপদ তারণ ঘোষ সহ অন্যান্যরা উদ্ধানপুর থেকে মৃতদেহ সৎকার করে ফিরছিল। অভিযোগ, গোমাই গ্রাম ঢুকতেই বিপদতারণ ঘোষের দলবল তৃণমূল নেতা বিধান ঘোষ ও তাদের বেশ কয়েকজনকে মারধর করে। এমনকি বিধান ঘোষের মাথায় আঘাত করার অভিযোগ ওঠে। এরপরেই দু পক্ষে হাতাহাতি হয়। যার ফলে তৃণমূল নেতা বিধান ঘোষ ও বিজেপি নেতা বিপদতারণ ঘোষের কাকা সুনয়ন ঘোষ এরা গুরুতরভাবে জখম হয়। তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!