Breaking News
 
Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের West Bengal Elections 2026: নন্দীগ্রাম কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ দাবি! সিইও-র শাস্তির দাবিতে কমিশনের দোরগোড়ায় তৃণমূল নেতৃত্ব Dilip Ghosh:‘ফটোশুট করে ভোট পাওয়া যাবে না’, খড়গপুরের সভায় নাম না করে কাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ? Iran: ইরানে ভারতীয়দের জন্য ‘রেড অ্যালার্ট’! যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন দেশ ছাড়ার নির্দেশ? SIR: ৭ মিনিটের বৈঠক, তারপরই বিস্ফোরণ! জ্ঞানেশের মন্তব্যে সরব ডেরেক, জবাব দিল কমিশন

 

West Bengal

7 months ago

Weather forercast of Bengal: আকাশ কালো করে দফায় দফায় বৃষ্টি, বাদ পড়েনি কলকাতাও

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২১ আগস্ট : আকাশ কালো করে দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বাদ পড়েনি শহর কলকাতাও। কলকাতা-সহ একাধিক জেলায় বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবারও সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিও হয়েছে বিভিন্ন জেলায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

নিম্নচাপ বুধবারে ছত্তিশগড়ে ঢোকার পরেই ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। তবে আপাতত নিম্নচাপের জেরে কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্র ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়।

You might also like!