Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sukanya Mondal:অনুব্রত কন্যার জামিনের আবেদনের শুনানি পিছল এক মাস

Sukanya Mondal
Sukanya Mondal

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর  : জেলবন্দি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছোল ৪ মাস। দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে ২০২৪-এর ১০ জানুয়ারি।

এই আদালতেই জামিনের জন্য আবেদন করেছেন অনুব্রত মণ্ডলও। সেই জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। গরু পাচার মামলায় তিহাড়ে আপাতত বন্দি অনুব্রত ও সুকন্যা মণ্ডল।

দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদন আপাতত পিছিয়ে গিয়েছে বলে খবর। অর্থাৎ এবছর আর জামিনের আবেদন না হওয়ার সম্ভাবনা। সামনের বছর জামিনের আবেদন হতে পারে। সেক্ষেত্রে বীরভূমে ফিরে সুকন্যার পুজো দেখার আশায় কার্যত জল পড়ে গেল। পুজো কাটাতে হবে তিহাড়েই।

এই আদালতেই জামিনের জন্য আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি কি পুজোর সময় বের হতে পারবেন? এনিয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি। সেপ্টম্বরের শেষদিকে সেই মামলার শুনানি হবে। তারপরই বোঝা যাবে তিনি আদৌ পুজোর সময় জেল থেকে বের হতে পারবেন কি না।

You might also like!