West Bengal

1 hour ago

Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসা : আসানসোলে তৃণমূল কার্যালয়ে আগুন

post poll violence in  Asansol
post poll violence in Asansol

 

আসানসোল, ৬ মে : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসছে । এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । হিংসা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তার আগেই মঙ্গলবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আসানসোল উত্তর কেন্দ্রের একটি তৃণমূলের কার্যালয়।

কোর্ট মোড় এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের পাশে একটি কেকের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূল কার্যালয় থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে কেকের দোকানে। গতকাল গভীর রাতে আসানসোলের কোর্ট মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আগুন লেগে যায়। দমকল বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

You might also like!