Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

4 months ago

Wellness Guide: প্রবল শিরার টানে নিদ্রাহীনতায় ভুগছেন? সহজ ব্যায়ামেই মিলতে পারে স্থায়ী স্বস্তি

Muscle Cramps During Sleep
Muscle Cramps During Sleep

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ধরে যন্ত্রণায় ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই পরিচিত। দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে থাকার পর উঠে দাঁড়ালেও অনেক সময় পিঠ ও পায়ের পেশিতে টান লাগে। বিশেষ করে রাতে পায়ের শিরায় টান ধরা একটি সাধারণ সমস্যা হলেও, তা বেশ অস্বস্তিকর এবং কখনও কখনও দীর্ঘস্থায়ী ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা গেলেও, আধুনিক জীবনযাত্রায় তরুণ প্রজন্মও এর বাইরে নয়। সারাদিন এসি ঘরে বসে কাজ করা, কম শারীরিক পরিশ্রম এবং অনিয়মিত জীবনযাপন—এসবই পেশিতে টান ধরার ঝুঁকি বাড়ায়। সম্প্রতি ‘জামা ইন্টারনাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে, ৫০ বছরের বেশি বয়সী প্রায় অর্ধেক মানুষই নিয়মিত এই সমস্যায় ভোগেন। তবে আশার কথা, এই সমস্যার সমাধানে সবসময় ওষুধের প্রয়োজন পড়ে না। নিয়মিত কিছু সহজ ব্যায়াম করলে পায়ের পেশি মজবুত হয় এবং রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে। যেমন—

১। জানু শীর্ষাসন:  দুই পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে বুকের কাছে নিয়ে আসুন। ডান পায়ের পাতার নীচের দিকটি বাঁ ঊরুর সঙ্গে লেগে থাকবে আর বাঁ পা সামনের দিকে ছড়িয়ে থাকবে। দু’হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। শরীর ঝুঁকিয়ে কপাল বাঁ পায়ের হাঁটুতে এবং দুই কনুই বাঁ পায়ের দু’পাশে মেঝেতে রাখার চেষ্টা করুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ থেকে ৩০ সেকেন্ড এই ভঙ্গি ধরে রাখুন।

২। পিরামিড পোজ় বা পার্শ্বোত্তনাসন:  সোজা হয়ে দাঁড়ান। দুই পায়ের মধ্যে ২ ফুটের মতো দূরত্ব রাখুন। দুই পায়ের পাতা যেন এক সরলরেখায় থাকে। এ বারে শরীর ঝুঁকিয়ে দুই হাত দিয়ে মাটি স্পর্শ করতে হবে। প্রথমে দুই হাত বাঁ পায়ের কাছে নিয়ে গিয়ে পায়ের পাতার দু’পাশে মাটিতে রাখুন। পরে ডান পায়ে একই ভঙ্গি করতে হবে। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে দিন। পায়ের পাতার কাছে মাথা নিয়ে যেতে হবে। প্রথম প্রথম অসুবিধা হবে। ধীরে ধীরে আয়ত্তে আসবে।

৩। অধোমুখ শবাসন:  প্রথমে হাত ও হাঁটুতে ভর করে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। কোমর ও পিঠ সোজা করে তুলতে হবে। হাতের তালু মাটিতে থাকবে, পিঠ উপরের দিকে তুলতে হবে, পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। দেখতে লাগবে অনেকটা ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো। মাথা যতটা সম্ভব মাটির দিকে ঝুঁকিয়ে গভীর ভাবে শ্বাস টানতে ও ছাড়তে হবে। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসতে হবে।

সব মিলিয়ে বলা যায়, পায়ের শিরায় টান ধরা একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে তা বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই ওষুধের উপর নির্ভর না করে, দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন ও নিয়মিত ব্যায়ামই হতে পারে সুস্থ থাকার সঠিক চাবিকাঠি।  

You might also like!