
মুর্শিদাবাদ ও নদিয়া, ৮ মে : শুক্রবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। মাধ্যমিকে সম্ভাব্য সেরা দশে জায়গা করে নিয়েছে মুর্শিদাবাদের তিন কৃতী পড়ুয়া। অষ্টম স্থানে রয়েছে রঘুনাথগঞ্জের রানি ভবানী বিদ্যানিকেতনের ছাত্রী প্রজ্ঞা সাহা, নবম স্থানে মুর্শিদাবাদ মডেল স্কুলের ছাত্রী সাইরিন সুলতানা এবং দশম স্থানে লাধুরাম তোষনিওয়াল স্কুলের ছাত্রী কস্তুরী সিংহ। পাশাপাশি, সেরা দশে নদিয়া থেকেও রয়েছে তিন কৃতী। পঞ্চম স্থানে রয়েছে নদিয়ার বাদকুল্লা ইউনাইটেড একাডেমির পড়ুয়া দ্বৈপায়ন বিশ্বাস ও সপ্তম স্থানে রয়েছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বর্ণাভ সর্দার। এ ছাড়া দশম স্থানে আছে কৃষ্ণনগরের তামিম মণ্ডল।
