Game

1 hour ago

Cristiano Ronaldo: ফেলিক্সের হ্যাটট্রিক, রোনাল্ডোর ১০০তম গোল—আল নাসরের দাপুটে জয়

Cristiano Ronaldo hits 100th SPL goal
Cristiano Ronaldo hits 100th SPL goal

 

রিয়াদ, ৮মে : বৃহস্পতিবার আল শাবাবের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতে সৌদি প্রো লিগের শীর্ষে থাকল আল নাসর।এই ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ঐতিহাসিক ১০০তম গোল স্মরণীয় করে রাখলো আল নাসর। এদিন সৌদি লিগে নিজের ১০০–তম গোল করে রোনাল্ডো তার কেরিয়ারের ৯৭১–তম গোলের মাইলফলকেও পৌঁছে গেলেন। চলতি মরসুমে এটি তার ২৬তম লিগ গোল। এদিকে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ভিন্ন চারটি লিগে ১০০ গোল করার রেকর্ডও গড়লেন রোনাল্ডো।

এই জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আল নাসর, দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল থেকে আল নাসর এগিয়ে থাকল পাঁচ পয়েন্টে। তবে আল হিলালের হাতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। দুই দল আগামী ১২ মে মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ ডার্বিতে, যা শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এরপর ১৬ মে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার বিপক্ষে মাঠে নামবে রোনাল্ডোর আল নাসর।

You might also like!