West Bengal

3 years ago

West Bengal : ঘর থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

Hanging body found
Hanging body found

 

শীতলকুচি, ২৬ ফেব্রুয়ারি : কোচবিহারে ঘর থেকে উদ্ধার মাধ্যমিকের এক ছাত্রের ঝুলন্ত দেহ । ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পশ্চিম গোলেনাওহাটি গ্রামে। রবিবার সকালে শোবার ঘর থেকে মাধ্যমিকের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত কিশোরের নাম সুমিত বর্মন (১৬)। শীতলকুচি গোপীনাথ হাইস্কুলে পড়াশোনা করত ওই কিশোর। এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সারাদিন মানসিক অবসাদে ছিল সুমিত। বাড়িতে খাওয়া দাওয়া করেনি। রাতে একাই শুয়েছিল ঘরে। সকালে ডাকতে গেলে কোনও সাড়া দিচ্ছিল না। পরে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন এধরনের পথ বেছে নিয়েছে বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।


শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানায়, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।


You might also like!