Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Madanpur station: বাড়াতে হবে লোকাল ট্রেনের সংখ্যা, এই দাবিতে মদনপুর স্টেশনে রেল অবরোধ; ভোগান্তি যাত্রীদের

Rail blockade at Madanpur station demanding increase in the number of local trains
Rail blockade at Madanpur station demanding increase in the number of local trains

 

নদীয়া, ২২ আগস্ট : লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, এই দাবিতে শিয়ালদহ-রানাঘাট শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। শুধুমাত্র লোকাল ট্রেন বাড়ানোই নয়, নিত্যযাত্রীদের রয়েছে আরও বেশ কিছু দাবি। লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো-সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিট থেকে শিয়ালদহগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্য যাত্রীরা।

বিক্ষোভরত নিত্যযাত্রীদের অনেকেই বলেছেন, ৭.৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালাতে হবে। ৭.৪১-র ট্রেন বাতিল করে তার পরিবর্তে অন্য লোকাল ট্রেন দিতে হবে। এই দু'টি-সহ আরও কয়েকটি দাবিতেই রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে রানাঘাট-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় অফিস টাইমে নাকাল হতে হয় অন্য যাত্রীদের। এ বিষয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


You might also like!