West Bengal

3 hours ago

West Bengal Assembly Election : এখনও গণনা চলছে, তবু বাঁধভাঙা উচ্ছ্বাস—গেরুয়া রঙে ভাসল বিজেপি শিবির

Jubilation among BJP workers
Jubilation among BJP workers

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দুপুর গড়াতেই রাজ্যের রাজনৈতিক আবহ যেন রঙিন হয়ে উঠেছে গেরুয়া আবিরে। ঢাকের তালে তালে নাচ, হাতে মিষ্টির বাক্স—উৎসবের মেজাজে মেতে উঠেছেন Bharatiya Janata Party-র কর্মী-সমর্থকেরা। কোথাও লাড্ডু, কোথাও আবার গেরুয়া রঙের রসগোল্লা বিলি—সব মিলিয়ে যেন আগাম বিজয় উদযাপন।কারণও আছে। প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের একাধিক কেন্দ্রে এগিয়ে গেরুয়া শিবির। তবে এই উচ্ছ্বাসের মাঝেই রয়েছে টানটান লড়াইয়ের বাস্তবতা। বহু আসনে All India Trinamool Congress-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে বিজেপি।

সকাল আটটা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির প্রার্থীরা একাধিক জায়গায় এগিয়ে যায়। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপির প্রার্থীরা এগিয়ে যেতে থাকে। ক্রমে সেই ট্রেন্ড প্রায় গোটা বাংলাতেই দেখা যায়। খাস কলকাতায় বিজেপি একাধিক আসনে এগিয়ে যেতে থাকে। এরপর খোলা হয় ইভিএম। দেখা যায় বিজেপি প্রার্থীরা দিকে দিকে মার্জিন বাড়তে থাকে।

উত্তর ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে বিজেপি প্রার্থীরা একাধিক আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যান। কলকাতাতেও বিজেপির ভালো ফলে আসায়। শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুর জেলাতেও গেরুয়া আবির উড়তে শুরু করেছে। নন্দীগ্রামে আট হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। তবে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনেও তাঁর জয়ের বিষয়ে আশাবাদী।

You might also like!