West Bengal

1 hour ago

West Bengal assembly polls: পানিহাটির বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের

BJP Candidate Ratna Debnath
BJP Candidate Ratna Debnath

 

উত্তর ২৪ পরগনা, ২৯ এপ্রিল : পানিহাটির বিজেপি প্রার্থী তথা আর জি করের নির্যাতিতার মা ঊষুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছতেই তাঁর সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। বিজেপি প্রার্থী কেন বহিরাগতদের নিয়ে ঘুরছেন, তা নিয়ে আপত্তি তোলেন শাসকদলের কর্মীরা। বিজেপি প্রার্থীর স্বামী মোবাইলে ছবি তোলায় তাঁকে তৃণমূল কর্মীরা বলেন, গুন্ডামি করতে কেন এসেছেন? এদিকে, পানিহাটির আদর্শনগরে একটি বুথে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী ও তাঁর মুখ্য নির্বাচনী এজেন্টকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান ওঠে। শুরু হয় দুই পক্ষের বচসা, ধাক্কাধাক্কি। কেন্দ্রীয় বাহিনী এসে দু'পক্ষকে শান্ত করার চেষ্টা করে।

You might also like!