West Bengal

2 hours ago

Nrendra Modi : মোদির বিকেলের বার্তা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, বিজয়োৎসবে সাজছে বিজেপি দফতর

Nrendra Modi
Nrendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটগণনার শুরুতেই দিল্লি থেকে গড়ে উঠছে এক নতুন রাজনৈতিক আবহ। পাঁচ রাজ্যের ফল প্রকাশ শুরু হতেই গেরুয়া শিবিরে যেন উৎসবের ঢেউ। পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরির একাধিক কেন্দ্রে এগিয়ে থাকার দাবি তুলেছে বিজেপি।

এই তিন রাজ্যের ওপর নজর ছিল বিশেষভাবে, আর সেই ফলের প্রাথমিক ঝোঁকই যেন আশার আলো দেখাচ্ছে বিজেপি নেতৃত্বকে। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এই নির্বাচনে রেকর্ড ফলের সম্ভাবনা রয়েছে। ভোটবাক্স খুলতেই সেই বক্তব্য যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে।দলীয় সূত্র বলছে, সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই শীর্ষ নেতারা দিল্লিতে জড়ো হয়েছেন। গোটা দফতরজুড়ে সাজো সাজো রব, কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।তবে রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তের ট্রেন্ড যতটা আশাব্যঞ্জক, ততটাই প্রাথমিক। চূড়ান্ত ফল না আসা পর্যন্ত সমীকরণ বদলাতেও পারে। তবুও এই মুহূর্তে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসে স্পষ্ট উচ্ছ্বাস।

সকাল আটটায় পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দপ্তরে জিলিপি তৈরিতে হাত লাগান কর্মীরা। আগে থেকেই সব প্রস্তুত ছিল। ঠিক সকাল থেকেই পুরী, লাড্ডু তৈরিতে ব্যস্ততা দেখা গেল। বিজেপি সূত্রের খবর, দিনভর সদর দপ্তরে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে।বলাই বাহুল্য, জয়ের আশায় পদ্মশিবিরের পাখির চোখ ছিল পশ্চিমবঙ্গ। অসমে বিজেপি ১০ বছর ক্ষমতায়। বুথ ফেরত সমীক্ষার ফল ও দলীয় হিসেব বলছে, উত্তর-পূর্বের ওই রাজ্যের তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে পদ্ম শিবির। পুদুচেরিতে এনআর কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে বিজেপির। সেই জোট এবার পঞ্চম বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাতেও জয়ের প্রবণতা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। এই আবহে গেরুয়াশিবরের বিজয়োৎসবের আগাম পূর্বাভাস পেতেই সাজো সাজো রব হেড কোয়ার্টারে।

You might also like!