
কলকাতা, ৭ এপ্রিল : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড) নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩।
আর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। অর্থাৎ, মোট বাদ পড়ার সংখ্যা ৯১ লক্ষের বেশি। নির্বাচন কমিশনের তরফে গভীর রাতে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড) নামের তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষের বেশি ভোটার। তাঁদের মধ্যে ২৭ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল প্রায় ৬৩ লক্ষ নাম। সবমিলিয়ে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষের বেশি নাম বাদ পড়েছে।
