West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: ঊর্ধ্বমুখী পারদ; গরমে কাহিল মহানগরী, দক্ষিণবঙ্গে তাপের দাপট

South Bengal Gripped by a Heatwave
South Bengal Gripped by a Heatwave

 

কলকাতা, ৪ এপ্রিল : ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে কাহিল মহানগরী কলকাতা। দক্ষিণবঙ্গজুড়ে অত্যধিক তাপের দাপট। গরমের সঙ্গে বেড়েছে বাতাসের আর্দ্রতাও। ফলে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টাও এই গরম থেকে রেহাই মিলবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। সেখানেও তাপমাত্রা বাড়তে পারে।

তবে, রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়।

You might also like!