
দিঘা, ৩ এপ্রিল : শুক্রবার সকালে দিঘা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর নাম বীরেন্দ্র সিং। হরিয়ানা সিআরপিএফ ১৩১ আলফা ব্যাটেলিয়ানের এই জওয়ান ভোটের ডিউটির জন্য দিঘা মোহনা কোস্টাল থানার অধীনে দিঘা-বৃন্দাবনে ক্যাম্পে থাকতেন। প্রাথমিক অনুমান, ওই জওয়ান নিজেই নিজেকে গুলি করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সূত্রের খবর, দিঘায় ভোট ডিউটিতে আসা এক সিআরপিএফজওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের নাম বীরেন্দ্র সিং (৪৩), যিনি হরিয়ানার বাসিন্দা ছিলেন এবং ১৩১ আলফা ইউনিটের সদস্য ছিলেন। ভোরে গুলির আওয়াজ শুনে সহকর্মীরা তাকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি।
