Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Businessman shot in Hindmotor: হিন্দমোটরে ডিম ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, স্কুটি নিয়েও চম্পট

Gun Shoot (Symbolic Picture)
Gun Shoot (Symbolic Picture)

 

হুগলি, ২ জুন : হুগলি জেলার হিন্দমোটরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুক্রবার ভোরে হুগলির হিন্দমোটর ঘোষপাড়া এলাকার গঙ্গার ঘাটের কাছে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৪০)। আহত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাজীব পেশায় ডিম ব্যবসায়ী। প্রতিদিন ভোরে ডিমের গাড়ি থেকে ডিম আনতে হিন্দমোটর ঘোষপাড়া এলাকায় যান তিনি। শুক্রবারও ভোর চারটে নাগাদ স্কুটিতে চেপে রাজীব ঘোষপাড়া গিয়েছিলেন। সেখানেই আট-দশ জন দুষ্কৃতী তাঁর ঘিরে ধরে হামলা করে এবং পরে গুলি চালায় বলে অভিযোগ।

ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর থানার পুলিশ আধিকারিকেরা। চন্দননগরের পুলিশ কমিশনার (সিপি) অমিত পি জাভালগি বলেন, ‘‘ব্যবসায়ীর উপর আক্রমণের কারণ খোঁজার চেষ্টা চলছে। পাঁচ-ছ’জন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে। ব্যবসায়ীর স্কুটি নিয়ে পালিয়েছে আততায়ীরা। দুষ্কৃতীদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।’’ দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।



You might also like!