
কলকাতা,১৩ অক্টোবর : শুক্রবার সাত সকালে বিপত্তি। হলদিয়া–পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি।
অভিযোগে উঠেছে, শুক্রবার সকালে হঠাৎই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া–হাওড়া লোকাল। এরপরেই এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে যায়। ট্রেন থেকে হুড়মুড়িয়ে যাত্রীরা নামার চেষ্টা করতেই আহত হয় বেশ কয়েকজন। জানা যাচ্ছে, রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টায় হলদিয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় হলদিয়া–হাওড়া লোকাল। পাঁশকুড়া স্টেশনে ঢুকতেই বিকট শব্দ করে ঝাঁকুনি দেয় ট্রেন। আর তারপরেই থমকে যায় ট্রেন। অনেকেই তাড়াতাড়ি নামতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে আঘাতও পান। তবে কারও আঘাতই খুব গুরুতর নয় বলে খবর।
