West Bengal

2 years ago

Road Accident In Malda:গাজোলে ভুটভুটি ও গাড়ির সংঘর্ষে গুরুতর জখম ৩

Road Accident In Malda
Road Accident In Malda

 

গাজোল, ২৬ সেপ্টেম্বর  : মালদার গাজোলের ছিটকা মহল এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ভুটভুটি ও ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিনজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে।

ঘটনায় গুরুতর আহত হয় ভুটভুটি ভ্যানচালক ও ছোট গাড়ির দুজন। ঘটনাস্থল থেকে রাতেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তীব্রতায় বেশ কিছুক্ষণ ওই জাতীয় সড়কের একটি লেনে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাজোল থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই রাস্তা থেকে সরানো হলে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে তাঁরা প্রত্যেকেই চিকিৎসাধীন। যদিও এখনও পর্যন্ত আহত তিনজনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।


You might also like!