kolkata

1 hour ago

Kolkata Weather: কলকাতায় বিভিন্ন অংশে বৃষ্টি, কমবে না গরমের অস্বস্তি

Rain in various parts of Kolkata
Rain in various parts of Kolkata

 

কলকাতা, ৭ মে : কলকাতার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গাতেও হয় বৃষ্টি। আবার বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘাছন্ন। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে অবশ্য খানিকটা স্বস্তি মিলেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

You might also like!