Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

West Bengal

1 day ago

West Bengal Assembly Election:রদবদলের মেজাজে নির্বাচন ভবন! ৫ ডিআইজি-র অপসারণে কি আরও চাপে রাজ্য পুলিশ?

Election Commission Removes DIGs of Five Regions
Election Commission Removes DIGs of Five Regions

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটের আগে পুলিশের শিরদাঁড়ায় বড় রদবদল। নির্বাচন কমিশনের নির্দেশে রাতারাতি অপসারিত হলেন ৫টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি। বৃহস্পতিবার সকালের ডেডলাইন দিয়ে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত স্পর্শকাতর জেলাগুলোতে আইন-শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখতেই এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন আধিকারিকদের সামনে এখন বড় চ্যালেঞ্জ—নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করা এবং অতি দ্রুত এলাকার ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা।

বুধবারের নির্দেশিকায় কমিশন জানিয়েছে, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। এই দায়িত্বে ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তমরাও। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল ২০০৯ ব্যাচের আইপিএস অমিতকে। এর আগে তিনি ট্রাফিক, রোড অ্যান্ড সেফটির ডিআইজি পদে ছিলেন।

মুর্শিদাবাদের ডিআইজি পদে আনা হয়েছে অজিত সিংহ যাদবকে। এত দিন মুর্শিদাবাদের ডিআইজি পদে ছিলেন সুধীরকুমার নীলাকান্তম। দিন কয়েক আগেই রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে নিয়ে আসা হয়েছিল তাঁকে। এ বার কমিশন তাঁকে সরিয়ে দিল। দায়িত্ব দেওয়া হয়েছে অজিতকে। তিনি ২০১১ ব্যাচের আইপিএস। এর আগে তিনি এসপি (ডিইও) ছিলেন।

জলপাইগুড়ির ডিআইজি-ও বদলে দিল কমিশন। জলপাইগুড়ির ডিআইজি ভোলানাথ পাণ্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংহকে। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। ট্রাফিকের ডিআইজি ছিলেন অঞ্জলি। এ ছাড়াও, বর্ধমানের ডিআইজি-কেও সরিয়েছে কমিশন। অলোক রাজোরিয়ার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। তিনি ২০১১ ব্যাচের আইপিএস। এর আগে তিনি উত্তরবঙ্গের আইবি-র ডিআইজি পদে ছিলেন।পাশাপাশি, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি-কেও বদলে দিল কমিশন। প্রেসিডেন্সি রেঞ্জ দক্ষিণ ২৪ পরগনা এবং তার আশপাশের অঞ্চল নিয়ে গঠিত। সেই রেঞ্জে নতুন ডিআইজি করা হল কঙ্করপ্রসাদ বারুইকে। ২০০৭ ব্যাচের আইপিএস কঙ্কর এর আগে ডিআইজি (কারা) ছিলেন। এই রেঞ্জের ডিআইজি ছিলেন ভাস্কর মুখোপাধ‍্যায়।

কমিশন জানিয়েছে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করা হবে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতিসূচক রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। যে আধিকারিকদের পদ থেকে সরানো হল, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও পদে নিয়োগ করা যাবে না।

সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার পদেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে মঙ্গলবার একধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপারকে বদলে দেয় কমিশন। সরানো হয় কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও। এ ছাড়া চার পুলিশ কমিশনারেটের কমিশনার, এডিজি পদমর্যাদার দু’জন কর্তাকেও সরিয়ে দেয় কমিশন।

You might also like!