Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Jalpaiguri:মেটেলিতে হাতির হানায় মৃত্যু ব্যক্তির

Death of a person killed by an elephant in Meteli
Death of a person killed by an elephant in Meteli

 

মেটেলি, ১১ সেপ্টেম্বর  : জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা চা বাগানে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পাশাপাশি হাতিটি এলাকার একটি রেশন দোকান সহ দুটি বাড়িতেও হামলা চালায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রেম নায়েক। গতকাল রাতে চাপরামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে চালসা চা বাগানের দ্বারা লাইন এলাকায়। ওই সময় বাড়ির বাইরে বের হয়েছিলেন প্রেম নায়েক। হাতিটি তাঁকে বাড়ির পাশে রাস্তায় সুর দিয়ে তুলে আছাড় মারে। খবর পেয়ে রাতেই বাগানে পৌঁছোয় খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ। খুনিয়া স্কোয়াডের কর্মীরা রাতেই গুরুতর আহত অবস্থায় প্রেম নায়েককে প্রথমে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। চালসা চা বাগানের ওয়েলফেয়ার অফিসার দীপেন্দ্র শ্রেষ্ঠা বলেন, ‘মৃত ব্যক্তি বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। বন দফতরের তরফে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।‘


You might also like!