
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কয়লা পাচারের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।
কয়লা পাচার মামলার অন্যতম চক্রী অনুপ মাজির থেকে 'প্রোটেকশন মানি' নেওয়ার অভিযোগ। 'প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির'। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম । টাকার বিনিময়ে পাচার হওয়া কয়লা পরিবহণের ব্যবস্থা করে দিতেন। সূত্রের খবর, রাস্তা যাতে ফাঁকা থাকে অন্যান্য থানায় ফোন করে সেই ব্যবস্থা করে দিতেন মহম্মদ আলি। এ বিষয় জানতে এদিন পুলিশ অফিসারকে জেরা করছে সিবিআই।এছাড়া রাজ্যে কয়লা খনি অধ্যুষিত জেলাগুলির তৎকালীন পুলিশ আধিকারিকদের কাছে থেকেও তথ্য পেতে তাঁদেরও জেরা করা হয়েছে সিবিআইয়ের তরফে।
