West Bengal

3 years ago

বুকে পা দিয়ে হাঁটব কেউ আটকাক, ফের আক্রমণাত্মক মন্তব্য দিলীপ ঘোষের

বুকে পা দিয়ে হাঁটব কেউ আটকাক, ফের আক্রমণাত্মক মন্তব্য দিলীপ ঘোষের
বুকে পা দিয়ে হাঁটব কেউ আটকাক, ফের আক্রমণাত্মক মন্তব্য দিলীপ ঘোষের

 

হুগলি, ১৫ অক্টোবর : আবারও আক্রমণাত্মক ভঙ্গিমায় বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের বললেন, বুকে পা দিয়ে হাঁটবেন। কেউ তাঁকে আটকে দেখাক। শুক্রবার খানাকুলে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, বাংলায় গণতন্ত্র আছে বলে দিলীপ ঘোষের মতো ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন। তারই প্রত্যুত্তরে দিলীপ ঘোষ শনিবার বলেন, “গণতন্ত্র ওদের দয়ায় আছে নাকি? গণতন্ত্র আছে কেন্দ্রের জন্য, তাই ওরা করে খাচ্ছে। নাহলে যে কোনও দিন ভেঙে দিত সরকার। তখন তো ভিখারি হয়ে যাবে। রাস্তার কুকুরও জিজ্ঞেস করবে না কেমন আছো বলে। সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করেছে, টাকা পয়সা নিয়ে জামাকাপড় খুলে নেবে লোকে। আর বেশিদিন না, মাস ছয়েকের মধ্যে এটা হবে।” উল্লেখ্য, শনিবার হুগলির আরামবাগ মহকুমায় বেশ কয়েকটি দলীয় কর্মসূচি করবেন দিলীপ ঘোষ। পুরশুড়া বিধানসভায় বিজয়া সম্মিলনী, খানাকুলের রামনগরে বাইক অভিযাত্রার পর রাজহাটিতে জনসভা করবেন তিনি।

You might also like!