Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Blasts ahead of panchayat polls: পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচল, উদ্ধার ২২টি তাজা বোমা

Blasts ahead of panchayat polls
Blasts ahead of panchayat polls

 

চাঁচল, ২ জুন  : বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। স্থানীয় সূত্রে খবর, একটি নলকূপের ধারে মজুত ছিল বোমা। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।

শুক্রবার সকালে মালদা থেকে বম্ব স্কোয়াড এসে ঘটনাস্থল থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করে। এরপর বোমা গুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে চাঁচল থানার আইসি এবং চাঁচল মহকুমার এসডিপিও এবং সিআইডি আধিকারিকরা। এদিন এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!