West Bengal

3 years ago

Anubrata Mondal : অনুব্রতকে দিল্লিতে নেবে ইডি, আসানসোল জেলের আবেদনেও সায় সিবিআই আদালতেরও

Anubrata Monda
Anubrata Monda

 

আসানসোল, ২ মার্চ  : তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে আপাতত দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। বৃহস্পতিবার তাতে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতও। সূত্রের খবর, শুক্রবার তাঁকে দিল্লি নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ইডির কাছ থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন করেছিল আসানসোল জেলা সংশোধনাগার। তাতে সায় দিয়েছেন বিচারক।অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোন পথে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, সেই পদ্ধতি নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি চায় সিবিআই। প্রোডাকশন ওয়ারেন্ট দাখিল করা হয় বিচারকের সামনে। তা খতিয়ে দেখে বিচারক জানান, এই আবেদন নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। কোনও জেলে বন্দি থাকা অবস্থায় কাউকে ভারতের যে কোনও জায়গায় নিয়ে যাওয়া আইনসিদ্ধ। এমনকী এর আগেও অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে দুবরাজপুর পুলিশ লকআপে নিয়ে যাওয়া হয়েছিল। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যেতেই পারে।


You might also like!