Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Video

1 year ago

South 24 Parganas | চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, উধাও ৪০ লক্ষ টাকার সোনা

 

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দু’টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে আসে। প্রত্যেকের মুখে হেলমেট ছিল, যাতে তাদের চিহ্নিত করা না যায়। দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নেয় তারা। যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করেই তারা হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

You might also like!