Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

West Bengal

3 days ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তর চলবে ভারী বর্ষণ

Forecast of scattered rain in South Bengal
Forecast of scattered rain in South Bengal

 

কলকাতা, ২৩ জুন : বর্ষা প্রবেশ করলেও, এখনও ভারী বৃষ্টি দেখেনি দক্ষিণবঙ্গ। অন্যদিকে, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে, একইসঙ্গে বইবে দমকা হাওয়াও। তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, আবহাওয়া মোটামুটি মনোরমই থাকবে। মঙ্গলবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি।

আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশের পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে ভিজে চলেছে। আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলাবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে প্রবল বর্ষণ চলবে উত্তরের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।

You might also like!