Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 months ago

‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল

..
..

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রণবীর সিং ও ‘ডন ৩’ বিতর্ক বর্তমানে পেজ থ্রির হট কেক। ‘ধুরন্ধর’-এর দুই পর্বের নজিরবিহীন সাফল্য রণবীরের ভরাডুবি কেরিয়ারে শাপমোচন ঘটিয়েছে। এরপরই ‘ডন ৩’ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বাকিটা ইতিহাস। ফারহানের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর প্রি-প্রোডাকশনের ক্ষতিপূরণ হিসেবে রণবীরের থেকে ৪৫ কোটি টাকা দাবি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনি চুক্তি, শিল্পীর সৃজনশীল স্বাধীনতা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনও অভিনেতাকে শাস্তি দেওয়ার অধিকার আছে কি না তা নিয়ে তুমুল বিতর্ক চলছে। এর মাঝেই রণবীর সিংয়ের সমর্থনে আওয়াজ তুললেন বলিউডের সিনিয়র অভিনেতা সুনীল শেট্টি।


তাঁর মতে, কোনও অভিনেতার সঙ্গেই এহেন অমানবিক আচরণ নীতিবিরুদ্ধ। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ছবির প্রচারের সময় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “কেউ কোনও অভিনেতাকে নিষিদ্ধ করতে পারে না। কোনও শিল্পকে নিষিদ্ধ করতে পারে না। কারও সেই অধিকার নেই। বিষয়টি যদি সুপ্রিম কোর্টে যায়, আদালত সেই মুহূর্তের তা খারিজ করে দেবে।”

উল্লেখ্য, ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিশেয়ানের মধ্যস্থতায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ‘অসহযোগিতার নির্দেশিকা’ প্রত্যাহার করে নেয়। বলিউডের রণবীরের অনবদ্য অবদানের কথা উল্লেখ করেন ‘ধড়কন’ খ্যাত অভিনেতা। রণবীরের মতো একজন সুপারস্টার সিনে ইন্ডাস্ট্রিকে যে পরিমান ব্যবসা দিয়েছেন তারপর ‘নিষিদ্ধ’ বা ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্ত।

এমন একজন অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের কোনও যৌক্তিকতা নেই বলেই দাবি সুনীল শেট্টির। তাঁর মতে, “আপনি কে যে কাউকে নিষিদ্ধ করবেন? বুঝতে হবে, এই ছেলেটি ইন্ডাস্ট্রিকে ৩,৫০০ কোটি টাকার ব্যবসা এনে দিয়েছে। তাহলে তাঁকে কেন নিষিদ্ধ করতে চাইছেন? মানুষ যা দেখতে চায়, সেটাকেই যদি আপনি বন্ধ করেন তাহলে প্রকৃত অর্থে কী অর্জন করতে চান?”

You might also like!