Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Purushottampur beach: একঘেয়েমি কাটাতে চট করে ঘুরে আসতে পারেন 'পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত', জেনে নিন বিস্তারিত

Beach
Beach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সমুদ্র সৈকত কার না ভালো লাগে! কিন্তু এখন দিঘা,মন্দারমনি,শংকরপুর, তাজপুর বড়ই ভিড়। কিন্তু ছুটিতে একটু নৈশব্দিক পরিবেশে সমুদ্র সৈকতকে উপভোগ করতে হলে, আপনার আদর্শ ডেস্টিনেশন হতে পারে দক্ষিণ পুরুষোত্তমপুর। প্রায় আপনার ঘরের পাশেই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে পুরুষোত্তমপুর। এই সৈকত এখনও অনেক পর্যটকের কাছেই অজানা। তাই এখানে এখনও খুব বেশি হোটেল গড়ে ওঠেনি। তবে স্থানীয় কয়েকটি হোটেল এবং টেন্ট ক্যাম্পের ব্যবস্থা রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুরে। তাই এখানে এলে দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসতেই পারেন নির্জনতায় রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য। কারণ, এখানে উপরি পাওনা হিসেবে পর্যটকরা পেয়ে যাবেন ক্যাম্প ফায়ারের সঙ্গে বারবিকিউ চিকেন। এটা কলকাতার কাছেই একেবারে অফবিট সমুদ্র সৈকত।

  সন্ধ্যার পরে ব্যাকপ্যাকার্স ক্যাম্প যেমন আপনাদের গান-বাজনা দিয়ে আপ্যায়ন করবে, ঠিক তেমনি আপনার নিরাপত্তার জন্য সারা রাত ওদের একটা দল ঘুরে বেড়াবে। দিনের বেলায় ডেক চেয়ারে বসে চা বা কফির সাথে বেলাভূমিকে উপভোগ করুন। অসম্ভব সুন্দর প্রকৃতি। ওখানে খাওয়ার ব্যবস্থাতেও আপনি খুশি হবেন।

   যাওয়া - নিজের বা ভাড়া গাড়িতে যেতেই পারেন। তবে প্রধান যাত্রাপথ হলো কোলকাতা থেকে দিঘাগামী যে কোনও বাসে উঠে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে মোটামুটি ১৫ থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। বাস স্ট্যান্ড থেকে অটো বা ট্রেকার ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে।

  থাকা - খাওয়া - আগেই বলেছি এখানে ক্যাম্পে থাকায় আদর্শ। এখানে আসতে হলে আগে থেকে বুকিং করে যেতে হবে। এখানে থাকা চার বেলা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ ১,৫০০ টাকা। এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্নাক্স, ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট রয়ছে। একদিনের হাওয়া বদলের জন্য ঘুরে আসতেই পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে।

You might also like!