Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Travel :ঘুরে আসুন 'বামনি ফলস' , ছোট্ট অবসরে

Travel3
Travel3

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাঙালির একটা অন্যতম বেড়ানোর জায়গা পুরুলিয়া জেলা। পুরুলিয়া স্টেশন সংলগ্ন কোনো হোটেলে ৩/৪ দিন থেকে পুরুলিয়াকে দেখে নিতে অনেকেই চান। আবার পুরুলিয়ার অন্যতম পাহাড় 'অযোধ্যা পাহাড়' অনেককেই ডাকে। তারা  অযোধ্যা পাহাড়ের উপরে কোনো হোটেলে থেকে গাড়ি ভাড়া করে ২ দিনে পুরো পাহাড় দেখে নেন।এই পর্যন্ত অনেকেই করেন। কিন্তু যাঁরা শুধু উচ্ছ্বসিত ঝর্নার পাশে শাল,পিয়াল,শিরীষ,মহুয়া বনের নৈঃশব্দের মধ্যে কয়েকটা দিন কাটাতে চান তাঁদের জন্য নতুন ট্যুরিস্ট স্পট অযোধ্যা পাহাড়ের 'বামনিফলস'।

    আপনাদের ভ্রমণের সেই পরিকল্পনা পুরুলিয়ায় যদি থাকে তাহলে আপনাদের গন্তব্য হতে পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত 'বামনিফলস'। পুরুলিয়া আসলে অবশ্যই দেখতে ভুলবেন না এই জায়গাটি। অযোধ্যা সুন্দরীর অন্যতম আকর্ষণ এই বামনি ফলস। যার রূপে মোহিত হয়ে যাবেন আপনিও। অযোধ্যার পাদদেশে বামনি ফলসের পাশে কয়েকটি হোটেল হয়েছে।সারাদিন ঘর থেকে সেই ঝর্নার শব্দে আপনি মোহিত হবেন। এর পাশেই একদম ঝর্না থেকে ঢিল ছোঁড়া দূরত্বে  রয়েছে বেশ কয়েকটি হোটেল। আপনি চাইলেই সেখানে স্টে করতে পারেন কিছুদিন। ঘোরাঘুরি করলেই তো হয়না খাওয়া-দাওয়া টাও তো চাই। খাওয়া-দাওয়ার বন্দোবস্তও রয়েছে বামনি ফলসের আশেপাশে। ফলে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে আপনি আসতেই পারেন এই বামনি ফলসে। তাই অযোধ্যা পাহাড় হোক কিন্তু বামনি ফলসের পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটা দিন কাটিয়ে যান। দিঘা,পুরী তো অনেক হলো। তাই বাঙালির এখন অন্যতম ভ্রমণ স্থান বামনি ফলস। স্নিগ্ধ অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে রাজ্য সহ ভিন রাজ্য থেকে ছুটে আসছেন পর্যটকেরা। পর্যটকদের এই আনাগোনা লেগেই আছে। তবে মে মাস থেকে জুলাই পর্যন্ত থাকে প্রবল গরম। সেই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো।

  থাকা - ওখানে আছে অজস্র হোটেল ও লজ।যেমন মানভূম লজ(9734776894), শ্রী দুর্গা লজ(9933907348),আরণ্যক লজ(9932725555) ।

  তাহলে এবার শীতে আপনার গন্তব্য হোক বামনিফলস।


You might also like!