Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Two Offbeat Travel Destinations Are Kashi :উত্তর কাশীকে কেন্দ্র করে অফবিট ভ্রমণ - নতুনত্বের স্বাদ

North Kashi
North Kashi

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গতানুগতিক জায়গা ছেড়ে একটু নতুন জায়গার স্বাদ নেবার জন্য আমাদের এবারের নতুন ডেস্টিনেশন উত্তর কশীকে কেন্দ্র করে দু'টি অফবিট ভ্রমণের জায়গা।

 দেবভূমি কশী - উত্তর কাশীর বিশ্বনাথ মন্দির হিন্দুদের পবিত্র ভূমি। এখানকার প্রধান আকর্ষণ বিশ্বনাথ মন্দির। মহাদেবের এই মন্দিরে একবার দর্শন করলেই বুঝতে পারবেন এর মাহাত্ম্য কোথায়! ভাগিরথীর তীরে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য গল্পগাঁথা। দূর-দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালার জন্য। স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটকদের একটা বড় অংশের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। মন থেকে কিছু চাইলে মহাদেব তাঁর ভক্তকে খালি হাতে ফেরান না। এই কাশী দর্শনের পরে কশীতে অবস্থান করেই ঘুরে নিন দু'টি অপূর্ব অফবিট বেড়ানোর জায়গা।

১) বারসু গ্রাম - শহরের ব্যস্ততা পরিত্যাগ করে যদি মন নির্জনতা চায়,তাহলে উত্তর কাশীর অদূরেই আছে এই বারসু গ্রাম। ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই গ্রামে যেমন রয়েছে রহস্য-রোমাঞ্চ, তেমনই রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। যদি মনে করেন ওই গ্রামের রাত কাটাবেন,তার ব্যবস্থাও আছে। সামান্য কয়েকটি হোমস্টে রয়েছে এই গ্রামে। তবে আতিথেয়তার কোনও খামতি নেই। এইসব হোমস্টের জন্য অনলাইনেই বুকিং করতে পারবেন। পাকা সড়কপথ ধরেই পৌঁছন যায় গ্রামে।

২) মানেরি ড্যাম - উত্তর কাশীর অদুরেই আছে একটি বড়ো বাঁধ - যার নাম মানেরি ড্যাম। উত্তরকাশী ড্যামের জল একটি বড় টানেলে এসে পড়ে। সেখানে রয়েছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এই পাওয়ার স্টেশন Maneri Bhali Hydroelectric Project- এর অংশ। ১৯৬০ সালে তৈরি হয়েছিল এই প্রকল্প। এরপর ১৯৮৪ সালে বাঁধ নির্মিত হয়। এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ নৈসর্গিক বললেও অনুচিত হবে না।

  তাই দু'তিন দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন এই অফবিট বেড়ানোর জায়গায়।

You might also like!