Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Karshiang's 'Bagora' Village :কার্শিয়াং এর 'বাগোড়া' গ্রাম - উজাড় করা প্রকৃতি

Bagora' Village
Bagora' Village

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এপ্রিল থেকে জুন পর্যন্ত দার্জিলিং,কালিংপং ও কার্শিয়াং ভ্রমণের আদর্শ সময়। পুজোর সময় অনেকেই যান,কিন্তু একবার বৃষ্টি শুরু হলেই ঘোরা মাথায় উঠলো। তাই এই সময় ঘুরে আসুন অবফিট পাহাড়ি গ্রাম 'বাগড়া'। ৭১৫০ ফুট উচ্চতায় ছোট্ট পাহাড়ি গ্রাম। সবুজে সবুজ। ফুলে ঢাকা পথ। ভাগ্য ভালো থাকলে হোমস্টের জানালা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। ভোরবেলা চলে যান সূর্যোদয় দেখতে। সূর্যের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে বাগোড়ার উপর সে এক স্বর্গীয় অনুভূতি। গরমকাল বলে আলাদা কিছু নেই। অত্যন্ত মনোরম আবহাওয়া। চারপাশে নাম না জানা পাখির ডাক মন ভালো করে দেয়। গ্রামের মধ্যে পায়ে চলা রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে হেঁটে আসুন। দুপাশে লম্বা গাছের সারি, কুয়াশায় মোড়া চারদিক। তার মধ্যে প্রিয়জনের হাত ধরে হেঁটে আসুন। দেখবেন একটা কথাই মনে হবে এই জীবন কত মধুর। এখানে সরকারি একটি বন বাংলো আছে। সেখানে রাতে থাকার ব্যবস্থা করতে পারলে আরও ভালো লাগবে।

 বাগোড়ার সঙ্গে উপরি পাওনা হিসাবে আছে,এখান থেকে প্রায় ৪ কিমি দূরে রয়েছে চিমনি গ্রাম। ইংরেজ আমলের কিছু নিদর্শন এখনও রয়েছে এই গ্রামে। সেখানে একবার ঘুরে আসতে পারেন। ১২ কিমি দূরে রয়েছে মংপু। ৮ কিমি দূরে রয়েছে চটকপুর। সবগুলিই অপরূপ সুন্দর। কার্শিয়াং থেকে প্রায় ১৭ কিমি দূরে রয়েছে এই বাগোরা গ্রাম। বাগোড়ার কাছ দিয়েই বয়ে গিয়েছে তিস্তা নদী। আর আছে কমলালেবুর বাগান। এখন থেকে কমলা লেবুর বাগান সিটং ঘুরে আসবে পারেন। 

  কার্শিয়াং এ এসে গাড়ি ভাড়া করে বাগোড়া যাওয়া সবচেয়ে ভালো।আপনাকে স্বাগত জানানোর জন্য আছে অনেক হোমস্টে আর একটা বন-বাংলো।


You might also like!