Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Elephant Safari is temporarily closed:কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি

Elephant Safari is temporarily closed in Kaziranga
Elephant Safari is temporarily closed in Kaziranga

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বন্য জন্তু তো আছেই। হাতি সাফারির টানেও অনেকে অসমের কাজিরাঙা অভয়ারণ্যে যান। তবে এবার কাজিরাঙায় যেতে ইচ্ছুক পর্যটকদের জন্য কিছুটা হলেও মন খারাপের খবর। তবে সব দিক বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে সরকারি দফতর। এবার কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি।

আসলে কাজিরাঙায় এবার সাময়িকভাবে হাতি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ ও ৮ এপ্রিল গজ উৎসব হবে কাজিরাঙায়। মূলত হাতি সংরক্ষণের জন্যই এই বিশেষ উদ্যোগ। হাতি ও মানুষের সংঘাত কীভাবে কমানো যায় সেই লক্ষ্যেও এই হাতি উৎসবের আয়োজন। এই উৎসবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই এই বিশেষ উৎসবের সূচনা করবেন। আর সূত্রের উৎসব গজ উৎসবের দিন দুয়েক কাজিরাঙায় হাতি সাফারি, কার সাফারি সাময়িকভাবে বন্ধ থাকবে। এই দুদিন পর্যটকরা এই বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে যাঁদের এই সময়ের মধ্য়ে কাজিরাঙায় বেড়াতে যাওয়ার আছে তাঁরা বিষয়টি নিয়ে একটু খোঁজখবর করে নিতে পারেন।

সূত্রের খবর, বুড়াপাহাড়, আগোরাতলি, বাগোরি, কোহোরা সহ জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকাতেই হাতি সাফারি, জিপ সাফারি উভয়ই বন্ধ থাকবে। সেক্ষেত্রে এই সময়টাতে এলে জঙ্গলের পথে হাতির পিঠে চেপে জঙ্গল দর্শনের সুযোগ আপনার নাও মিলতে পারে।

কাজিরাঙায় শুধু গন্ডারের টানেই নয়। হাতি সাফারির টানেও বহু পর্যটক আসেন। বন্য জীবজন্তু, জঙ্গলের প্রতি যাঁদের টান রয়েছে। তাঁরা এই সুযোগটা হারাতে চান না। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির যে অভিজ্ঞতা তা অনেকের মনেই বহু দিন থেকে যায়। অনেকেই মিস করতে চান না এই বিশেষ সুযোগ।

তবে গজ উৎসবকে কেন্দ্র করেও কাজিরাঙাতে হাতিদের সংরক্ষণ নিয়ে নানা আলোচনা করা হবে। বহু বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত থাকবেন। হাতিদের উপযোগী জঙ্গল যাতে থাকে, তাদের খাবারের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখার ব্যাপারেও বলা হয়েছে। এদিকে রিপোর্ট বলছে অসমে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাতির সংখ্যা। সেক্ষেত্রে এই কাজিরাঙাতে তথা অসমে গজ উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


You might also like!