Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

2 years ago

Digha: দীঘা এবার সিঙ্গাপুর - আন্ডার ওয়াটার পার্ক-এ! কিভাবে যাবেন?

Digha (Symbolic Picture)
Digha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মুখ্যমন্ত্রীর সাধের দিঘায় এবার লাগতে চলেছে সিঙ্গাপুরের স্পর্শ। দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বিদেশের মজা বাঙালির ঘরের পাশে দিঘায়। দিঘাতে জগন্নাথ ধাম শুরু হওয়ার আগেই পর্যটকদের জন্য এল আরও এক সুখবর।

আর দেশ নয় বিদেশি পর্যটনস্থানের আদলে গড়ে উঠতে চলেছে নয়া পার্ক। সিঙ্গাপুরের আদলে এবার দিঘায় গড়ে উঠতে চলেছে 'আন্ডার ওয়াটার পার্ক'। খুব তাড়িতাড়ি দিঘায় জায়গা চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করা হবে প্রশাসনের পক্ষ থেকে। দিঘায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে গড়ে উঠবে বিদেশি স্টাইলে 'আন্ডার ওয়াটার পার্ক'। বিষয়টা নিয়ে খুবই উত্তেজিত ভ্রমণার্থীরা।

জানা যাচ্ছে, সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের জলের নীচে টানেলে নেমে জলের নীচে সমস্ত প্রাণীদের দেখা যাবে বলে জানা গিয়েছে। দিঘায় 'আন্ডার ওয়াটার পার্ক' গড়ার দায়িত্বে পেয়েছে হিডকো নামক সংস্থা। ইতিপূর্বে দিঘায় পর্যটকদের জন্য জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হয়েছে। সেই কাজ শেষের পথে। এবার হবে আন্ডার ওয়াটার পার্ক।

You might also like!