Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Travel

2 years ago

Golpatar Jungle and Achipur: কোলকাতার কাছেই ২টি অফবিট জঙ্গল

Golpatar Jungle
Golpatar Jungle

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের ভ্রমণসঙ্গী বিভাগে আমরা পাহাড়ের অনেক অফবিট জায়গার সন্ধান দিয়েছি আপনাদের। কিন্তু সময় ও সাধ্য সবার থাকে না। তাই কোলকাতার ধারে কাছে ২টি জায়গার কথা আজ জানাচ্ছি। 

** গোলপাতার জঙ্গল -  গোলপাতার কথা শুনলেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা। হ্যাঁ,সুন্দর বনেরই অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে চান, তাহলে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন। গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল উত্তর ২৪ পরগনার টাকী তে অবস্থিত। পাশেই ইছামতী নদী আর তার ওপাশেই বাংলাদেশ। ইচ্ছা হলে নৌকাই চড়ে বাংলাদেশের খুব কাছ থেকে ঘুরেও আসতে পারেন। তবে সাথে পরিচয়পত্র রাখতে ভুলবেন না কারন‌ জঙ্গলের কিছু কিছু অঞ্চলে ঢোকার জন্য তা লাগতে পারে।

  যাওয়া - শিয়ালদাহ থেকে লোকাল ট্রেনে করে টাকি রোড স্টেশন। সেখান থেকে অটো অথবা রিক্সা।

  থাক - টাকি ইছামতির তীরে অজস্র ভালো সরকারি ও বেসরকারি হোটেল ও লজ আছে।

** আছিপুর - বজবজের কাছাকাছি হুগলী নদীর তীরে অবস্থিত এই গ্রামে চাইনিজদের বসবাস। এটিই ভারতবর্ষের প্রথম ও সবথেকে বড় কলোনি। চাইনিজ সংস্কৃতি ও খাদ্য নিয়ে আগ্রহ থাকলে ঘুরে আসতেই পারেন আছিপুর। প্রতি বছর চাইনিজ নববর্ষের সন্ধ্যা ও পুরো মাস হাজার হাজার মানুষ এখানে আসেন। এখানকার মন্দির গুলো আরও বড়ো আকর্ষন।

  যাওয়া - শিয়ালদাহ থেকে বজবজ স্টেশন এবং সেখান থেকে অটো তে আছিপুর।

  থাকা - বেশ কয়েকটি লজ আছে। পছন্দমত একটা বেছে নেবেন।

                       

You might also like!