Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

8 months ago

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালান্স কত বাকি? এবার হাসপাতাল যাওয়ার আগেই মোবাইলেই জেনে নিন সহজ উপায়ে

Swasthya Sathi Card
Swasthya Sathi Card

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড—এই নামটি আজ পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবারের কাছেই পরিচিত। রাজ্য সরকারের এই স্বাস্থ্য প্রকল্প দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কাছে কার্যত আশীর্বাদ। বড়সড় চিকিৎসার খরচ নিয়ে আর চিন্তা নেই। কারণ স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।

তবে একাধিকবার চিকিৎসা করানোর পর কার্ডে কত টাকা ব্যালান্স অবশিষ্ট রয়েছে, তা অনেকেই জানেন না। ফলে হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে চিকিৎসার আগে হঠাৎ সমস্যায় পড়তে হয় রোগী ও তাঁদের পরিবারকে। অথচ খুব সহজেই বাড়িতে বসে, নিজের মোবাইল ফোন ব্যবহার করেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালান্স চেক করা সম্ভব।


কীভাবে মোবাইলে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালান্স দেখবেন?

১. দু’ভাবে দেখতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স। প্রথমত, এরজন্য যেতে পারেন স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট  https://swasthyasathi.gov.in/ -এ। অথবা নিজের ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন স্বাস্থ্যসাথী অ্যাপ।

২. ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন ‘Check Your Online Status for Swastha Sathi Card’ অপশন। সেটিতে ক্লিক করুন। যদি অ্যাপ ডাউনলোড করে থাকেন তাহলে সেটি খুলুন। বাঁদিকের কোণায় দেখতে পাবেন তিনটি ডট। তাতে ক্লিক করুন। এবার আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে বেশ কিছু অপশন। সেখান থেকে বেছে নিন ‘URN Verification’।

৩. যদি ওয়েবসাইট থেকে চেক করেন তাহলে এরপর বেছে নিন আপনার জেলা। নিজের আধার কার্ডের নম্বর দিয়েও সার্চ করতে পারেন। অ্যাপের ক্ষেত্রেও একইভাবে বেছে নিতে হবে জেলা। এরপর দু’ক্ষেত্রেই দিতে হবে URN নম্বর। নিশ্চয়ই ভাবছেন কোথায় পাবেন এই নম্বর? আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচে লেখা নম্বরটিই URN।

৪.  স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট থেকে চেক করলে এরপর সাবমিট অপশন পাবেন। মোবাইলে মিলবে ‘Show Data’। সেখানে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে স্বাস্থ্যসাথীর যাবতীয় তথ্য। অর্থাৎ ওই কার্ডের ব্যালান্স, পরিবারের কতজনের নাম যুক্ত করা রয়েছে, সবটা। ব্যস, তাহলে আর চিন্তা কী! এভাবে চটপট দেখে নিন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স। 

স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষকে আর্থিক দুশ্চিন্তা ছাড়াই উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া। তাই হাসপাতালে যাওয়ার আগে একবার নিজের কার্ডের ব্যালান্স দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

You might also like!