Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

10 months ago

UPI: ইন্টারনেট ছাড়াই ইউপিআই ট্রান্সফার! জানুন সম্পূর্ণ প্রক্রিয়া

Offline UPI Payment
Offline UPI Payment

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৫ টাকা হোক বা ৫০ হাজার—এখন প্রায় সবাই লেনদেন করেন ইউপিআইয়ের মাধ্যমে। কারণ এতে নগদ টাকা সঙ্গে রাখার ঝামেলা নেই। তবে সমস্যা হয় একটাই সময়ে—যখন ইন্টারনেট কাজ করে না! ধরুন, রেস্তরাঁয় খাওয়া দাওয়া শেষে বিল দিতে গিয়ে হঠাৎ দেখলেন নেট নেই, তখন তো বিপদ! কিন্তু জানেন কি, ইন্টারনেট ছাড়াও ইউপিআই লেনদেন করা সম্ভব? অবিশ্বাস্য শোনালেও এটি সত্যি। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে তা করা যায়।

১. আপনার ব্যাঙ্কে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেটি থেকে *99# ডায়াল করুন।

২. ১৩ টি ভাষার অপশন পাবেন। নিজের পছন্দমতো ভাষা বেছে নিন।

৩. ব্যাঙ্কের IFSC কোড দিন।

৪. যে অ্যাকাউন্ট থেকে ইউপিআই করতে চান, সেটি বেছে নিন।

৫. ডেবিট কার্ডের শেষ ৬ টি ডিজিট ও এক্সপায়ারি ডেট দিন।

৬. ব্যস, ভেরিফাই হয়ে গেলেই অফলাইনেই ইউপিআই লেনদেন করতে পারবেন।

৭. আবার *99# ডায়াল করুন।

৮. মেনু থেকে ১ বেছে নিন লেনদেনের জন্য।

৯. ইউপিআই, মোবাইল নম্বর বা বেনিফিসিয়ারি, যেভাবে পেমেন্ট করতে চান, তা বেছে নিন।

১০. যাকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নম্বর অথবা ইউপিআই আইডি দিন।

১১. পেমেন্ট ডিটেল মিলিয়ে নিন।

১২. এবার পিন নম্বর দিন।

১৩. ব্যস, আপনার কাজ শেষ। এবার টাকা পাঠানোর মেসেজ পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই পদ্ধতিতে সর্বোচ্চ ৫০০০ টাকা পাঠানো যায়।

You might also like!